সা’দ পন্থীদের নিষিদ্ধের দাবীতে ভালুকায় ইউএনও বরাবর স্মারক লিপি প্রদান
মোঃ আক্কাছ আলী,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে সা’দ পন্থীদের বর্বরোচিত হামলার বিচার ও সা’দ পন্থীদের নিষিদ্ধকরণের দাবীতে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ।
পরে ভালুকা উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) বাদ আসর ভালুকার সর্বস্তরের তৌহিদী জনতা ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভকারীরা উপেজলা পরিষদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে স্থানীয় আলেম ওলামাগণ বক্তব্য রাখেন। এসময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ১৮ ডিসেম্বর গভীর রাতে সা’দ পন্থীদের হামলায় যে ৪জন শহীদ হয়েছে তাদের ক্ষতিপূরণ সহ আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। দোষীদের বিচারের দাবী জানান তারা।
এসময় ইত্তেফাকুল উলামা ভালুকা উপজেলা সভাপতি মুফতী আতিকুল ইসলাম, সাধারন সম্পাদক হাফেজ মামুনুর রশিদ, মুফতী আমানউল্লাহ ফয়েজী,মাওলানা আফজাল সরকার,মাওলানা ফজলুল হক,মাওলানা শহিদুল ইসলাম,মাওলানা মোহাম্মদ আলী,তাবলীগ জামাতের মুরব্বী ডাঃ লুৎফর রহমান, আবু সাইদ সহ বিভিন্ন মসজিদের ইমাম ও আলেমগণ উপস্থিত ছিলেন।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































